ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ: সচেতনতাই জীবন বাঁচাতে পারে

  • Home – Medical
  • Blog
  • ক্যান্সারের প্রাথমিক শনাক্তকরণ: সচেতনতাই জীবন বাঁচাতে পারে

ক্যান্সার আজকের দিনে সবচেয়ে ভয়ঙ্কর রোগগুলোর মধ্যে একটি। কিন্তু সুখবর হলো — যদি এটি প্রাথমিক পর্যায়ে (early stage) ধরা পড়ে, তাহলে চিকিৎসা অনেক সহজ এবং সফলতার হার অনেক বেশি। তাই ক্যান্সার থেকে বাঁচার সবচেয়ে বড় অস্ত্র হলো “early detection” বা প্রাথমিক শনাক্তকরণ।

 

কেন প্রাথমিক শনাক্তকরণ জরুরি?

১।চিকিৎসা সফলতার হার বেশি:

প্রাথমিক পর্যায়ে ক্যান্সার থাকলে টিউমার ছোট থাকে এবং অন্য অঙ্গে ছড়ায় না । ফলে চিকিৎসা (সার্জারি, কেমো বা রেডিয়েশন) সহজ হয় ও সাফল্যের হার ৯০% পর্যন্ত হতে পারে।

২।চিকিৎসার খরচ কমে যায়:

Advanced stage-এর ক্যান্সারে দীর্ঘমেয়াদি চিকিৎসা ও ব্যয়বহুল ওষুধ লাগে। কিন্তু প্রাথমিক শনাক্তকরণে কম খরচেই কার্যকর চিকিৎসা সম্ভব।

 ৩।জীবনযাত্রার মান ভালো থাকে:

প্রাথমিক চিকিৎসায় রোগী দ্রুত সেরে ওঠে, শরীরের ক্ষতি কম হয় এবং স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখা যায়।

৪।রোগ ছড়িয়ে পড়া রোধ করা যায়:

Early detection-এর মাধ্যমে টিউমারকে ছোট অবস্থাতেই ধরা যায়, যা পরবর্তীতে শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়া (metastasis) রোধ করে।

৫।মানসিকভাবে প্রস্তুতি নেওয়া যায়:

প্রাথমিক পর্যায়ে রোগ জানা মানে সময়মতো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ — সঠিক ডাক্তার, চিকিৎসা কেন্দ্র ও সাপোর্ট সিস্টেম তৈরি করা যায়।

ক্যান্সারের প্রাথমিক লক্ষণ যেগুলো অবহেলা করা উচিত নয়:-

  • অজানা কারণে ওজন কমে যাওয়া
  • শরীরে অস্বাভাবিক গিঁট বা ফুলে যাওয়া
  • কাশি, গলা ব্যথা বা রক্তপাত যা সারছে না
  • হজমে সমস্যা বা ক্ষুধামন্দা
  • ত্বকের তিল বা দাগের রঙ ও আকারে পরিবর্তন
  • মুখে বা জিভে ঘা যা দীর্ঘদিনেও সারছে না

দীর্ঘদিন ধরে এই লক্ষণ গুলো লক্ষ্য করলে ডাক্তার এর পরামর্শ নেবেন।

 

ক্যান্সার শনাক্তে গুরুত্বপূর্ণ টেস্ট বা স্ক্রিনিং:-

  • ব্রেস্ট ক্যান্সার: Self Breast Examination ও Mammogram
  • সারভিকাল ক্যান্সার: Pap Smear Test (প্রতি ৩ বছরে একবার)
  • কোলন ক্যান্সার: ৪৫ বছর বয়সের পর Colonoscopy
  • প্রস্টেট ক্যান্সার: PSA Test ৫০ বছরের পর
  • মুখ ও গলা ক্যান্সার: নিয়মিত দন্ত ও ENT পরীক্ষা

সুস্থ জীবনধারা, ক্যান্সারমুক্ত ভবিষ্যৎ:-

 ১.তামাক ও ধূমপান ত্যাগ করুন: এটি মুখ, গলা, ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সারের মূল কারণ।

২.সুষম খাবার খান: প্রতিদিন ফল, শাকসবজি, ফাইবারসমৃদ্ধ খাবার গ্রহণ করুন এবং প্রক্রিয়াজাত খাবার ও লাল মাংস কমান।

৩. নিয়মিত শরীরচর্চা করুন: প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম ক্যান্সারের ঝুঁকি কমায়।

৪.ওজন নিয়ন্ত্রণে রাখুন: স্থূলতা অনেক ধরনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

৫.অ্যালকোহল সীমিত করুন: অতিরিক্ত অ্যালকোহল মুখ ও লিভার ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

৬.সূর্যের রশ্মি থেকে সুরক্ষা নিন: সানস্ক্রিন ব্যবহার করুন ও তীব্র রোদ এড়িয়ে চলুন।

৭.নিয়মিত হেলথ চেকআপ করুন: বছরে একবার সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা ও স্ক্রিনিং টেস্ট করুন।

 

জীবন সুরক্ষা হাসপাতাল বিশ্বাস করায়:-

ক্যান্সার মানেই শেষ নয়, ক্যান্সার মানেই নতুন শুরু — সাহস, সচেতনতা ও সঠিক চিকিৎসার শুরু।

প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে ক্যান্সারও হার মানে ইচ্ছাশক্তি ও সময়মতো চিকিৎসার কাছে।

আজই নিজে ও পরিবারের সবাইকে নিয়ে ক্যান্সার স্ক্রিনিং করুন জীবন সুরক্ষা হাসপাতালে।

একটি সহজ পরীক্ষা আজ আপনাকে দিতে পারে আগামী দিনের নিশ্চিন্ত ও সুস্থ জীবন।

 

Phone No. :-  8170021311

 

Email : –  jeebansurakshahospital@gmail.com

Leave A Comment

Cart
  • Your cart is empty Browse Shop
  • Contact Us

    (24/7 Support Line)
    10am-> 05 pm
    Democracy Blvd.

    Follow Us